RETURN POLICY
প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন পলিসি :
- আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সেরা মানের প্রোডাক্টটি পৌঁছে দিতে। তবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি কোনো কারণে সেটি আপনার পছন্দ না হয়,
তবে আপনি নির্দ্বিধায় প্রোডাক্টটি রিটার্ন (ফেরত) করতে পারবেন। এই ক্ষেত্রে আমাদের নিয়মটি নিচে দেওয়া হলো:
- ডেলিভারি চার্জ প্রদান বাধ্যতামূলক:
প্রোডাক্ট পছন্দ না হলে আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জটি পরিশোধ করে পার্সেলটি রিটার্ন করতে হবে।
2. কেন ডেলিভারি চার্জ দিতে হবে?
এই ডেলিভারি চার্জটি আমাদের কাছে আসে না। যে কুরিয়ার কোম্পানির প্রতিনিধি (ডেলিভারি ম্যান) কষ্ট করে আপনার দোরগোড়ায় পার্সেলটি নিয়ে গিয়েছেন এবং আবার আমাদের কাছে ফেরত নিয়ে আসবেন,
এই পুরো যাতায়াত ও পরিশ্রমের খরচ হিসেবে ডেলিভারি চার্জটি সম্পূর্ণভাবে সেই কুরিয়ার কোম্পানিকে প্রদান করতে হয়।
3. রিটার্ন করার সঠিক নিয়ম:
ডেলিভারি ম্যান আপনার সামনে থাকা অবস্থায় প্রোডাক্টটি দেখে নিন। যদি পছন্দ না হয়, তবে ডেলিভারি ম্যানের কাছেই প্রোডাক্টটি বুঝিয়ে দিন এবং তার প্রাপ্য ডেলিভারি চার্জটি বুঝিয়ে দিন।
ডেলিভারি ম্যান চলে আসার পর প্রোডাক্ট পছন্দ হয়নি— এই অজুহাতে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
ধন্যবাদ ❤️❤️